বীরভূমের স্বাস্থ্যকেন্দ্রে বোমা বিস্ফোরন - The News Lion

বীরভূমের স্বাস্থ্যকেন্দ্রে বোমা বিস্ফোরন



দি নিউজ লায়ন ;  বীরভূমের দুবরাজপুর থানার হেতমপুর  গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চম্পানগরী গ্রামে একটি সরকারি হোমিওপ্যাথি স্বাস্থ্যকেন্দ্রে বোমা বিস্ফোরন। এলাকায় আতঙ্ক। বিস্ফোরণের তীব্রতা এর জেরে স্বাস্থ্য কেন্দ্রের একাংশ সম্পূর্ন ভেঙে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানা থেকে বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল যে সেখানে ছুটে আসে বোম স্কোয়াড।


 গোটা এলাক টি ঘিরে রাখ হয় পুলিশের তরফে। গ্রামের বাসিন্দা শেখ ইউনুস জানিয়েছে, লকডাউনের  কারণে গত পাঁচ মাস  থেকে বন্ধ হয়ে পড়ে আছে এই চিকিৎসালয় টি। সেটারই সুযোগ নিয়ে  কিছু দুষ্কৃতী এখানে আখড়া জামিয়েছিলো।  সম্ভবত তারাই কোন দুষ্কর্ম করার জন্য বোমা মজুত করেছিলো। কিন্তু কোন কারনেই মধ্যরাতে বোমা গুলো ফেটে যায়। আতঙ্কে বাড়ি থেকে কেউ বের হতে পারিনি।


 সকাল হতেই দেখি  চিকিৎসালয় টি সম্পূর্ণ হয়ে গেছে। প্রাথমিক তদন্তের পর  দুবরাজপুর থানার পুলিশের অনুমান এই ঘটনার পিছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই। তবে কে কারা এই বোমা গুলো মজুত করেছিলো তা তদন্ত করে দেখা হচ্ছে বলে দাবী পুলিশের। পাশাপাশি বিস্ফোরিত  বোমার অংশ সংগ্রহ করে ফরেনসিকে পাঠানো হবে বলে জানা যাচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.